বিচারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে পঞ্চম শ্রেণীর ছাত্র রিফাত হোসেনকে (১১) হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল সোমবার মিছিল ও মানববন্ধন হয়েছে। সদর উপজেলার চরনারায়ণপুর স্লুইসগেট থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা ১১টায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের আমতলায় গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনে রিফাত হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহত শিশুর বাবা মোক্তার মণ্ডলসহ অন্যরা বক্তব্য দেন। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের প্রবাসী মোক্তার মণ্ডলের ছেলে রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণীর ছাত্র রিফাত হোসেনকে ৬ নভেম্বর অপহরণের পর হত্যা করা হয়। রাজবাড়ী প্রতিনিধি