বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য এমরান কবীর চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছেন কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা। গত বৃহস্পতিবার কমিশনের জরুরি বৈঠকে এ দাবি জানানো হয়। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এদিকে ওই হামলার ঘটনার সঙ্গে ছাত্রলীগের কর্মীদের সম্পৃক্ত থাকার বিষয়টি অসত্য বলে মন্তব্য করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বিজ্ঞপ্তি।