বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খ ম ফ মনিফুদ্দোজার ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে মিছিল বের করা হয়। কামাল-রঞ্জিত মার্কেটে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ওই শিক্ষার্থীর ওপর হামলাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার রাতে হলে ফেরার পথে দুই দুর্বৃত্ত মনিফুদ্দোজাকে ছুরিকাঘাত করে।