প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজের ছাত্র সোহেল রানার হত্যাকারীদের বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও নিহত ব্যক্তির আত্মীয়রা। এর আগে কলেজ চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কলেজশিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, নিহত সোহেলের বাবা আমজেদ ফকির ও তাঁর সহপাঠীরা বক্তব্য দেন। আমজেদ আলী ফকির বলেন, তাঁর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে সোহেলকে হত্যার পরিকল্পনা করেন মাহবুব ও শুভ। এ ভয়ে প্রায় এক মাস তাঁরা বাড়িতে থাকেননি। রাজাপুর থানায় ১৬ আগস্ট জিডিও করা হয়। কলেজে যাওয়ার পথে সোহেলকে ২৬ আগস্ট কুপিয়ে হত্যা করা হয়। শিক্ষক আমিনুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ হত্যার বিচার করা হোক।