বিচারের দাবি জানালেন ছয় লাখ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণের অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানির প্রতিবাদে ছয় লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্বাক্ষর করা কাগজগুলোর কার্টন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গতকাল পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছার পর পুলিশ বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন l প্রথম আলো

বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনাসহ ছয় দফা দাবির পক্ষে সই করেছেন ছয় লাখ মানুষ। গতকাল মঙ্গলবার এই ছয় লাখ স্বাক্ষরসহ দাবিনামা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই গণস্বাক্ষরের অনুলিপি জমা দিয়ে আসে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস।

বর্ষবরণের অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানির প্রতিবাদে ছয় লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্বাক্ষর করা কাগজগুলোর কার্টন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গতকাল পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছার পর পুলিশ বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন l প্রথম আলো
বর্ষবরণের অনুষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানির প্রতিবাদে ছয় লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। স্বাক্ষর করা কাগজগুলোর কার্টন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গতকাল পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছার পর পুলিশ বাধা দিলে তাঁরা সেখানেই বসে পড়েন l প্রথম আলো

গত ১৮ মে থেকে ছাত্র ইউনিয়ন সারা দেশে এই গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করে।
গতকাল গণস্বাক্ষরসহ দাবিনামা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সংগঠনটির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে শাহবাগে পুলিশ বাধা দেয়। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশের বাধা ভেঙে সামনে যেতে চাইলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতা-কর্মীরা। সমাবেশে তাঁদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হচ্ছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা, হাইকোর্ট নির্দেশিত যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন, বাসস্থল-শিক্ষাঙ্গন-কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন, দায়িত্ব পালনে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ, পুলিশের দায়িত্বে অবহেলার তদন্ত ও বিচার।