বিচারের দাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গতকাল শনিবার মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে মুক্তিযোদ্ধারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা কমান্ডার গোলাম ইছহাকের নেতৃত্বে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।