প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে আদালতের ভেতর অচেতন হয়ে পড়া বৃদ্ধকে চ্যাংদোলা ও টানাহেঁচড়া করার ঘটনার বিচার চেয়ে জেলা ও দায়রা জজের কাছে আবেদন করেছে জেলা মানবাধিকার কমিশন। গতকাল মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনছার আলী এ আবেদন গ্রহণ করেন।আবেদনে বলা হয়, এ দেশের বেশির ভাগ মানুষই অশিক্ষিত ও গরিব। তাদের জীবনের নিরাপত্তা দিতে আইনের কোনো বিকল্প নেই। নিরীহ কোনো মানুষ বিচার চাইতে এসে যেন শারীরিক নির্যাতন বা হেনস্তার শিকার না হন।বাংলাদেশ মানবাধিকার কমিশনের নীলফামারী শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের দাবিতে জেলা জজের কাছে আবেদন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এ ব্যাপারে সংস্থার পক্ষ থেকে মামলা করা হবে।