বিচারের দাবিতে প্রতীকী অনশন ও গণস্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌর-সভার সাবেক মেয়র লোকমান হোসেন হত্যা-কাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী অনশন ও গণস্বাক্ষর সংগ্রহ করছে সার্কেল ফোরটিন নামের একটি সংগঠন। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত শহরের উপজেলা মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটির সভাপতি মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নেয় পৌর এলাকার সর্বস্তরের মানুষ।সংগঠন সূত্রে জানা যায়, লোকমান হোসেন হত্যা মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় এনে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়।