নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন। গতকাল বুধবার সকালে তাঁরা ওই বিবৃতি দেন।বিবৃতিতে সই করেন সৈয়দ মনজুরুল ইসলাম (খণ্ডকালীন শিক্ষক), ফিরদৌস আজীম, রিয়াজ খান, মীর মজিবর রহমান, এ এ জেড আহমেদ, এম মাহবুব হোসেন, আবু এম খান, শিউলি সবুর, সামিউল তাজ, এফ হক, ইফতেখার প্রমুখ। বিবৃতিতে শিক্ষকেরা উল্লেখ করেন, ‘মেধাবী কিশোর তানভীর মুহামঞ্চদ ত্বকী গত ৬ মার্চ নিখোঁজ হয়। এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীর পাড়ে তার লাশ পাওয়া যায়। নিরপরাধ এ কিশোরের নৃশংস হত্যাকাণ্ডে দেশ ও দেশের বাইরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ত্বকীর বাবা রফিউর রাব্বি হত্যাকাণ্ডের সন্দেহভাজন হত্যাকারী হিসেবে কয়েকজনের নাম স্থানীয় পুলিশ সুপারের কাছে লিখিতভাবে দিয়েছেন। এ ঘটনার চার মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি ঘটেনি। দৃশ্যত এর বিচারকার্য বন্ধ হয়ে আছে বলেই প্রতীয়মান হচ্ছে। সম্প্রতি তদন্ত র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা অতি দ্রুত এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।’