বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ ফুলকাচিয়া কালিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মানববন্ধন করেছে স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজন। উপজেলার কুঞ্জেরহাট বাজারের দুই পাশে আধা ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মর্সূচি পালিত হয়। মানববন্ধন শেষে কামরুলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বক্তব্য দেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, কুঞ্জেরহাট বাজার কমিটির সভাপতি ও কাচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব কাজী, কালিরহাট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র রায় প্রমুখ।