বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে প্রয়াত চলচ্চিত্র অভিনেতা সালমান শাহ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় সালমান শাহ দর্শক ফোরামের উদ্যোগে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক লিটন কুমার কুণ্ডু, আইনজীবী গৌতম কুমার বসু, উদীচীর সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমুখ। বক্তারা বলেন, জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের পর এতগুলো বছর পেরিয়ে গেলেও হত্যারহস্যের আজও কোনো কূলকিনারা হয়নি। এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানানো হয়।