প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনির পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে বিচারের দাবিতে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. আহছান উল্লাহর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন, দৈনিক বর্তমান-এর বরিশাল ব্যুরো চিফ প্রশান্ত কুণ্ডু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহাম্মেদ প্রমুখ। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি