বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের নেতার হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছেন কোটচাঁদপুরের শিক্ষক-কর্মচারীরা। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তারা বলেন, ঘটনার বিচার করা না হলে আগামী রোববার প্রতিবাদ সমাবেশ, সোমবার উপজেলার ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অর্ধদিবস কর্মবিরতি ও মঙ্গলবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে গোলমালে বর্তমান সভাপতি ও বহরমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম ও তাঁর দলবল ২৭ জুন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক নূর ইসলামকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা প্রধান শিক্ষককে স্কুল থেকে বের করে দেন।