বিচারের দাবিতে সংগ্রাম কমিটির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটি।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু জাহিদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা জাসাসের সভাপতি এখলেছার আলী, ভোমরা ইউয়িন পরিষদের চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্যসচিব মো. সালাউদ্দিন প্রমুখ। পরে আমান হত্যার বিচার বাস্তবায়ন সংগ্রাম কমিটির নেতারা জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেন।
প্রসঙ্গত, গত ৬ আগস্ট জেলা শিল্পকলা একাডেমীতে কর্মী সম্মেলনে প্রতিপক্ষের হামলায় জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আমান উল্লাহ আমান নিহত হন।