বিচারের দাবিতে সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবলে স্কুলছাত্রী সুমি আক্তারকে ধর্ষণ ও হত্যার একদিন পর গতকাল মঙ্গলবার বিকেলে থানায় মামলা হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে পুলিশ বাবা ও তিন ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে ছাত্র, শিক্ষক ও এলাকাবাসী আজ বুধবার বেলা ১১টায় মিরপুর এফএন উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশের ডাক দিয়েছে। বানিয়াগাঁও গ্রামের ইমান আলীর মেয়ে ও মিরপুর এফএন উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সুমি আক্তারকে গত রোববার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে।