বিচারের নামে প্রহসন করলে আ.লীগকে খেসারত দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথাকথিত ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন করলে আওয়ামী লীগকে এর খেসারত দিতে হবে’ বলে হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে এই হুমকি দেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। তিনি আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘অমুক মাসে বিচার হবে—এভাবে ক্যাঙ্গারু কোর্ট করে দিনক্ষণ বলবেন, আর বিচার করবেন; এর নাম বিচার নয়, এর নাম আইনের শাসন নয়।’বিচারের মুখোমুখি দলের পাঁচ শীর্ষ নেতার নাম উল্লেখ করে এ টি এম আজহার বলেন, ‘দেশের জনপ্রিয় ও বিশিষ্ট রাজনীতিকদের বিচারের নামে প্রহসন করবেন, আর তাঁদের লাখ লাখ অনুসারী চুপচাপ ঘরে বসে থাকবে মনে করলে ভুল করবেন।’সার, বীজ ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াত এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সেক্রেটারি তাসনীম আলম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল, এ টি এম মাছুম, মাওলানা আবদুল হালিম প্রমুখ।