বিচ্ছিন্ন সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল পৌরসভায় সংরক্ষিত নারী আসন ও সাধারণ সাতটি ওয়ার্ডের কাউন্সিলর পদে শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার একটি কেন্দ্রের বাইরে এবং হাতিয়ার একটি কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংস ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মাকছুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের সমর্থক দুই কাউন্সিল পদপ্রার্থী আবুল খায়ের ও মো. ফরহাদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় উভয় পক্ষ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় অল্প সময়ের জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে। তাৎক্ষণিক পুলিশ, র্যা ব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় আধা ঘণ্টা পর আবার ভোট গ্রহণ শুরু হয়।
বেলা তিনটার দিকে হাতিয়া পৌরসভার চৌমুহনী উচ্চবিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. জায়েদ ও আবুল কাশেমের সমর্থকেরা। এ সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর পাল্টা হামলা চালান। পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।
হাতিয়ায় অবস্থানকারী অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান বলেন, বিকেলে দুই কাউন্সিলর পদপ্রার্থী সংঘাতে জড়িয়ে পড়েন। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।