বিছনাকান্দির টানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যাম বর্ণের পাহাড় থেকে কলকল করে নেমে আসছে জলধারা। অসংখ্য ছোটবড় পাথর ছুঁয়ে ছুঁয়ে আসা জলরাশি ছুঁয়ে যায় দর্শনার্থীদের মন। চোখ জোড়ানো বিস্তৃত এই এলাকার নাম বিছনাকান্দি। দিগন্তজোড়া সবুজ পাহাড়ের সারির ওপর মেঘের বাসা। আকাশ-পাহাড়-বিপুল জলধারার মেলবন্ধন সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই এলাকা। পর্যটকেরা সাধারণ সময়ে তো আসেনই, ঈদের ছুটিতেও অনেকের কাছে প্রধান আকর্ষণ বিছনাকান্দি। এই ঈদের ছুটিতেও অনেকে জড়ো হচ্ছেন এখানে। বিছনাকান্দির ছবিগুলো ঈদের দ্বিতীয় দিন বিকেলে তুলেছেন আনিস মাহমুদ






