বিজ অ্যাওয়ার্ড পেলেন আয়েশা আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেনেসাঁ গ্রুপের পরিচালক, ‘পিপলস রোকেয়া ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট নারী উদ্যোক্তা আয়েশা আখতার ডালিয়া ইউরোপের অন্যতম সম্মানজনক ‘বিজ অ্যাওয়ার্ড, ২০১৫’ পুরস্কার পেয়েছেন।
ব্যবসা এবং সমাজসেবায় অবদানের জন্য আয়েশা আখতার এ স্বীকৃতি পেলেন। ১৬ মে গ্রিসের এথেন্সে এক অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন ওয়ার্ল্ড কব-এর পরিচালক জন উইলিয়ামস। তিনি পুরস্কারটি দেশের সব নারীকে উৎসর্গ করেছেন।
পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আয়েশা আখতার বলেন, এটি তাঁর একক অর্জন নয়, এটা সমগ্র দেশবাসীর অর্জন। আয়েশা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী। বিজ্ঞপ্তি।