বিজনেস ফেস্টিভ্যাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে শেষ হয়েছে দুই দিনের ‘বিজনেস ফেস্টিভ্যাল-২০১৬’। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে এ উৎসব হয়। সমাপনী দিনে ব্যবসা পরিকল্পনা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন প্রতিযোগিতা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। রাতে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের প্রথম দিন বিভাগের আন্তসেমিস্টার ক্রিকেট ও ফুটবল খেলা হয়।