প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় পাবনায় চার দিনব্যাপী বিজয় উৎসব শেষ হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করে জেলা বিজয় দিবস উদ্যাপন পরিষদ। তিন পর্বের অনুষ্ঠানে প্রতিদিন বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম, শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন বিষয়ে আলোচনা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সম্মাননা পর্বে জেলার মুক্তিযুদ্ধ, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৫ জন গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী ও কনা এবং কুষ্টিয়ার লালন একাডেমির শিল্পীরা। পাবনা অফিস