বিজয় উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি গত বুধবার তাদের উত্তরা ক্যাম্পাসে মহান বিজয় উৎসবের আয়োজন করে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জাহান-আরা বেগম। এরপর শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন শিল্পী মোস্তাফিজুল হক, গোলাম রব্বানী শামীম ও মাইদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগীত বিভাগের প্রধান প্রদীপ কুমার নন্দী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ফিরোজ আহমেদ ইকবাল ও সুবর্ণা নওয়াদীর। বিজ্ঞপ্তি।