বিজয় দিবস বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী বিজয় দিবস দ্বিতীয় আন্তহল বির্তক প্রতিযোগিতা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী হল বির্তক পাঠশালার আয়োজনে এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬টি আবাসিক হলের ২০টি দল অংশ নেবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলন গতকাল বৃহস্পতিবার দুপুরে সংগঠনের উপদেষ্টা কে এম সাব্বির হাসান জানান, সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী হলে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন।