বিজয় মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আজকের প্রজন্ম’ এ প্রতিপাদ্যে গতকাল শনিবার থেকে মানিকগঞ্জে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিকেলে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা উদ্যাপন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তোবারক হোসেন, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সালাম, সিপিবির জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, পৌর মেয়র রমজান আলী প্রমুখ। মানিকগঞ্জ প্রতিনিধি