বিজয় মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ শনিবার থেকে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। ১৪ দিনব্যাপী এ মেলার আয়োজক মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ। মেলার মুক্তমঞ্চে প্রতিদিন বিকেলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বিজয় মেলা পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। ১৯৯২ সালে শহীদজননী জাহানারা ইমামের উপস্থিতিতে নোয়াখালীতে প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হয়। এরপর থেকে প্রতিবছর বিজয়ের মাসে এই মেলার আয়োজন করা হচ্ছে।