বিজয় মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির ঐতিহাসিক উত্তরাধিকার’—এ স্লোগানে আজ মঙ্গলবার থেকে কক্সবাজারের রামুতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা। বিজয় মেলা উদ্যাপন পরিষদের সভাপতি ও মুক্তিযোদ্ধা আবু আহমদ বলেন, রামু খিজারী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও আলোচনা সভা। এ ছাড়া থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।