বিজয়নগরে জামায়াত শিবিরের ঝটিকা মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের কর্মীরা গতকাল বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালান। এ সময় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য অস্ত্র ও সরঞ্জাম ফেলে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান ষ ছবি: প্রথম আলো

রাজধানীর বিজয়নগরে গতকাল রোববার বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল চারটার দিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের অন্তত ৫০ নেতা-কর্মী ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ বাধা দিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আধা ঘণ্টা ধরে এ অবস্থা চলে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রমনা থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।