বিজয়নগরে ট্রেনের ধাক্কায় গাড়িচালক ও আরোহী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গতকাল শুক্রবার বিকেলে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চালক সজীব মিয়া ও আরোহী আবদুল হাই আহত হয়েছেন। আবদুল হাই আখাউড়া উপজেলার রাঘানগরের ও সজীব মিয়া দেবগ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি মুকন্দপুর রেলক্রসিং এলাকায় কারটিকে ধাক্কা দিলে তাঁরা দুজন আহত হন। চালককে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ও আবদুল হাইকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।