বিজয়ী ৩৫ খুদে গণিতবিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারে গণিত উৎ​সবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো
কক্সবাজারে গণিত উৎ​সবে বিজয়ীদের সঙ্গে অতিথিরা l প্রথম আলো

ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব গত শুক্রবার কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া নয়টায় উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাছির উদ্দিন।
উৎসবে প্রাথমিক, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চারটি বিভাগে জেলার আটটি উপজেলার ৬০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৪০ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৮৭ জন। বিজয়ী হয় ৩৫ জন। বিজয়ীদের টি-শার্ট ও মেডেল তুলে দেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।
কক্সবাজারে বিজয়ীরা আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি ঢাকায় জাতীয় পর্যায়ের গণিত উৎসবে যোগ দেবে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে।
বিজয়ী যারা
প্রাথমিক বিভাগ: এতে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচজন—কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সামিরা আয়েশা, কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের সাইমা নুসরাত, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের আবরার ইমতেহার, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের খাদিজা নুর ও টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অহর্ণা দেব। প্রথম রানারআপ চারজন—কক্সবাজার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাহিবুল করিম, ছেমন শমশের ইসলামী নুরানি মাদ্রাসার জন্নাতুল মাওয়া, বিবেকানন্দ বিদ্যানিকেতনের ইকরা রহমান ও কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের আবদুল কাইয়ুম।
দ্বিতীয় রানারআপ দুজন—কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সাবরিনা ইসলাম ও শহীদ তিতুমীর ইনস্টিটিউটের সিগমা চাকমা।
জুনিয়র বিভাগ: চ্যাম্পিয়ন তিনজন—কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অর্পিতা চৌধুরী ও আরজিনা সাদেক এবং কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের জাওয়াদ তাহসিন।
প্রথম রানারআপ পাঁচজন—কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির সোহরাব উদ্দিন, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের আজওয়াত আরহাম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিদরাতুল মুনতাহা, সর্প্তষী পাল ও কাজী মমতাজ করিম। দ্বিতীয় রানারআপ দুজন—কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের মো. আকিবুল হামিদ ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাবিদ হাসনাত।
মাধ্যমিক বিভাগ : চ্যাম্পিয়ন দুজন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ইসমামুল হক ও সাইদুজ্জামান।
প্রথম রানারআপ দুজন—কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের আরিফ হাসান, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের শাহেদ মো. আসিফ।
দ্বিতীয় রানারআপ দুজন—কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সরজিত দত্ত ও আল শাহরিয়ার আমান তানবির।
উচ্চ মাধ্যমিক বিভাগ: কেউ চ্যাম্পিয়ন হয়নি। প্রথম রানারআপ তিনজন—কক্সবাজার সরকারি কলেজের সাদিয়া নুর, মোজাহিদুল হক ও তারেকুল ইসলাম।
দ্বিতীয় রানারআপ পাঁচজন—কক্সবাজার সরকারি কলেজের ঐশি দাশ, আবদুল্লাহ আল তৌকি, খাতুন-ই জান্নাত, মুনতারিন হামিম ও জিয়া উদ্দিন।