বিজয়ের মাসেই পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন: সেতুমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিজয়ের মাসে বিজয় দিবসের আগেই পদ্মা সেতুর মূল কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
ওবায়দুল কাদের গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে এ কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে সেতুর মূল কাজের শতকরা ২৬ ভাগ সম্পন্ন হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সেতু নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি প্রতিষ্ঠান ও সেনাবাহিনীর কর্মকর্তারা। মন্ত্রী প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।