বিজিএমইএ গর্বের বাছাইপর্ব স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ‘বিজিএমইএ গর্ব ২০১২’-এর প্রাথমিক বাছাইপর্ব স্থগিত করা হয়েছে। বাছাই পর্বটি আজ বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল। নতুন তারিখ নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলে বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।