বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিল প্রকল্পের ভেতরে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন অবৈধ ঘোষণা করে ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন (লিভ টু আপিল) করা হয়েছে। আদালত সূত্র জানায়, বিজিএমইএর সভাপতি লিভ টু আপিলের আবেদনকারী। গত ২১ মে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করা হয়।যোগাযোগ করা হলে বৃহস্পতিবার বিজিএমইএর কৌঁসুলি রফিক-উল হক প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। আদালত খুললে শুনানির উদ্যোগ নেওয়া হবে। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিজিএমইএ ভবনকে অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ৫ এপ্রিল চেম্বার বিচারপতি হাইকোর্টের ছয় সপ্তাহের স্থগিতাদেশ দেন। পরে সময়সীমা বাড়ানো হয়। গত ১৯ মার্চ ভবনটি ভেঙে ফেলতে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।