বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশে সন্তোষ প্রকাশ করেছে বাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালত থেকে বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। একই সঙ্গে অবৈধ ভবনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়। গতকাল পাঠানো বাপার এক বিজ্ঞপ্তিতে উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক উল্লেখ করে নেতারা বলেন, দেশের অন্যান্য স্থানের জলাধার রক্ষায় এ রায় মাইলফলক হিসেবে কাজ করবে। বাপার নেতারা উচ্চ আদালতের রায় দ্রুত বাস্তবায়ন এবং জলাধার আইন ভঙ্গ করে বেআইনি ভবন নির্মাণকারীদের শাস্তি দাবি করেন। পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিষদ, জাতীয় পরিষদ ও সাধারণ পরিষদের পক্ষ থেকে যৌথভাবে সন্তোষ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।