বিজিএমইএ ভবন ভেঙে দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিরঝিল প্রকল্প উদ্বোধনের আগে বিজিএমইএ ভবন ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল শনিবার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে এই দাবিতে মানববন্ধন ও নাগরিক সমাবেশ করেন এসব সংগঠনের নেতা-কর্মীরা।নাগরিক সমাবেশে লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, হাতিরঝিল প্রকল্পের মাঝখানে এই অবৈধ স্থাপনা থাকতে পারে না। এটা ভেঙে না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচিতে গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, শিল্পী ভাস্কর রাসা প্রমুখ উপস্থিত ছিলেন।