বিজিএমইএ ভবন হবে উত্তরায়
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) নতুন ভবন করার জন্য রাজধানীর উত্তরায় জমি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
রাজধানীর হাতিরঝিল প্রকল্পে সোনারগাঁও হোটেলের পাশে বর্তমানে ১৬তলা বিজিএমইএ ভবন রয়েছে। আদালতের চূড়ান্ত রায় ও পুনর্বিবেচনা (রিভিউ) শেষে এ ভবন ভাঙতেই হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিজিএমইএকে উত্তরায় অফিস ভবন করার জন্য জমি দেওয়া হবে এবং আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই ওই জমিতে তারা নিজেদের অফিস ভবন নির্মাণ করতে পারবে। সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে এবং ভবন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই, শ্রমিক অসন্তোষেরও কোনো প্রশ্ন নেই।
আরও পড়ুন...
এখনো জমি চূড়ান্ত করতে পারেনি বিজিএমইএ