বিজিএমইএ ভবনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ ভবনে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে শ্রমিক ও বিজিএমইএ কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে এক শ্রমিকসহ তিনজন আহত হন। ঢাকার রামপুরায় অবস্থিত আশিয়ানা নামে এক গার্মেন্টসের কয়েক শ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে জড়ো হন বিজিএমইএ ভবনের সামনে। গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে তাঁরা সেখানে অবস্থান নেন। তখন তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শ্রমিকেরা পুরো দল নিয়ে ভবনের ভেতর ঢুকে ভাঙচুর চালান। পরে বিজিএমইএর কর্মীরাও লাঠিসোঁটা নিয়ে শ্রমিকদের ধাওয়া করেন।

দুপুর সোয়া ১২টার দিকে বিজিএমইএ ভবনে প্রবেশপথে অবস্থান নেন শ্রমিকেরা।

বিজিএমইএ ভবনে প্রবেশপথে অবস্থান নিতে শ্রমিকদের বাধা দেন বিজিএমইএ ভবনের লোকজন।

বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে বিজিএমইএ ভবনে ঢুকে পড়েন শ্রমিকেরা।

বিজিএমইএ ভবনের নিচতলায় তাঁরা ভাঙচুর শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হন বিজিএমইএ ভবনের কর্মীরা।

বিজিএমইএ ভবনের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালান শ্রমিকেরা।

সংঘর্ষে আহত এক শ্রমিককে নিয়ে যাওয়া হচ্ছে।

বিজিএমইএ ভবন থেকে বের হওয়া একটি গাড়ি ভাঙচুর করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

শ্রমিকদের ধাওয়া করছেন বিজিএমইএ ভবনের কর্মীরা।

শ্রমিকদের নিক্ষেপ করা ইটপাটকেলে আহত বিজিএমইএর এক কর্মী।