বিজিএমইএ ভবনের সামনে কয়েকটি সংগঠনের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে বিজিএমইএ ভবনের সামনে পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। গতকাল রোববার এসব সমাবেশে ছাত্র-শিক্ষক-শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।এসব সমাবেশ থেকে সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। অন্যান্য দাবির মধ্যে রয়েছে রানা প্লাজার মালিক সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সব ‘খুনি’ মালিককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শ্রমিকদের পরিবারপ্রতি ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য ৩০ লাখ টাকা করে প্রদান করা।ছাত্র-শিক্ষক-শ্রমিক পেশাজীবী জনতা ও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরামের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মনজুরুল হক, ছাত্র ফেডারেশনের সভাপতি সামিউল আলম, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, কাজী রোকসানা পারভীন, জামাল হোসেন প্রমুখ।এ ছাড়া বিজিএমইএ ভবনের সামনে প্রতিবাদী মানববন্ধন করেছে বাংলাদেশ যুব মৈত্রী। সংগঠনটির সভাপতি মোস্তফা আলমগীর রতন এতে সভাপতিত্ব করেন।প্রগতিশীল চারটি ছাত্রসংগঠন বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা শিল্প ও শ্রমিকের স্বার্থে মানবিক হওয়ার জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।