বিজিএমইএর নির্বাচন প্রশ্নে রুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের ২০১১-১২-এর নির্বাচন কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন।২০ মার্চ বিজিএমইএর নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক।