বিজিএমইএর প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোবা গ্রুপের শ্রমিকদের দুই মাসের বেতন আগামী বুধবার দেওয়া হবে বলে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমই যে ঘোষণা দিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন অনশনরত শ্রমিকেরা। একসঙ্গে পাওনা তিন মাসের বেতন ও বোনাস না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আজ রোববার দুপুরে বাণিজ্য ও নৌপরিবহনমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিজিএমইএ দুই মাসের বেতন দেওয়ার প্রস্তাব করে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা বিজিএমইএর প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। আমরা আমরণ অনশন চালিয়ে যাব।’

মিশু জানান, বিজিএমইএর প্রস্তাব নিয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, শ্রমিকেরা বলছেন, তাঁদের তিন মাসের বাড়িভাড়া বাকি, দোকানে বাকি। তাঁরা ধার করে সংসার চালাচ্ছেন। তাঁদের পরিবারের ভরণপোষণ দিতে হয়। এ অবস্থায় দুই মাসের বেতন দেওয়ার যে প্রস্তাব তা অন্যায্য।