বিজিপিকে মিষ্টি ও কার্ড পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বাহিনীকে মিষ্টি ও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজারের টেকনাফ ২ বিজিবির একটি প্রতিনিধিদল দুটি স্পিডবোটে মিয়ানমারে গিয়ে ঈদের শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পৌঁছে দেয়।
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, সকালে বিজিবির একটি প্রতিনিধিদল প্রতিবেশী মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে বিজিপির কাছে ঈদের শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পৌঁছে দেয়। তিনি বলেন, উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই উপহার পাঠানো হয়েছে। এবারই প্রথম বিজিপির কাছে শুভেচ্ছা কার্ড ও মিষ্টি পাঠানো হলো।