বিজিবি ও বিএসএফের বিশেষ বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে গত বুধবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন পর্যায়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।উভয় দেশের নাগরিকদের অনুপ্রবেশ রোধ, মাদক পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধ ও সীমান্ত-সংক্রান্ত অন্যান্য বিরোধ সুষুমভাবে সমাধানের বিষয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশগ্রহণকারী বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন।বৈঠকে বাংলাদেশের পক্ষে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান ও ভারতের পক্ষে বিএসএফের পশ্চিমবঙ্গের কোচবিহার রানীনগর ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ভীরেন্দর সিং নেতৃত্ব দেন। লে. কর্নেল মাহবুবুর রহমান বলেন, বিজিবি ১৫ ব্যাটালিয়ন সম্প্রতি লালমনিরহাট জেলায় দায়িত্ব লাভ করায় পরিচিতিসহ পারস্পরিক নিয়মানুগ সহযোগিতার বিষয়টি আলোচনা করতেই এ বিশেষ বৈঠকটির আয়োজন করা হয়।