বিজিবি ও বিএসএফের মধ্যে গুলিবিনিময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে গত বুধবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ওই ঘটনা নিয়ে পরদিন গতকাল বৃহস্পতিবার দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ জানায়, নিছক ভুল বোঝাবুঝির কারণে দুই পক্ষে গুলিবিনিময় হয়েছে। বিজিবির ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম জানান, ১৭০ নম্বর পিলারের কাছে বিজিবির টহল দল চোরাকারবারিদের ধাওয়া করে। চোরাকারবারিরা ককটেল ফাটায়। বিজিবি তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে ভারতের দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের দিকে গুলি চালান।