বিজিবি-চোরাকারবারি সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার বাজারে গত সোমবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আমানগন্ডা ফাঁড়ি বিজিবির টহল দল ভারতে পাচারকালে রসুনভর্তি একটি পিকআপ আটক করলে চোরাকারবারিরা তাদের ওপর হামলা চালায়। এতে বিজিবির হাবিলদারসহ তিনজন সদস্য আহত হন। এ ঘটনায় সোমবার রাতে বিজিবি আমানগন্ডা ফাঁড়ির ইনচার্জ হাবিলদার খেজের আলী বাদী হয়ে হাড়িসর্দারের পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর গ্রামের রিপন, নোয়াপাড়া গ্রামের আবুল কালাম, আবদুস সোবহানসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে থানায় দুটি মামলা করেন। রিপন, কালাম ও সোবহান চোরাকারবারের সঙ্গে জড়িত বলে একাধিক সূত্র জানিয়েছে।