প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় গতকাল শনিবার ‘বিজিবি দিবস ২০১৪’ পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গার জাফরপুরে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তর ও অধীনস্থ ২৪টি সীমান্তচৌকি (বিওপি) বর্ণিল সাজে সাজানো হয়। ফজরের নামাজের পর বিজিবি মসজিদ প্রাঙ্গণে দোয়া ও বিশেষ মিলাদ মাহফিল, সকালে জাতীয় ও বিজিবি পতাকা উত্তোলন, দুপুরে বিশেষ দরবার ও প্রীতিভোজ, বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।