বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি। হিলি, দিনাজপুর, ২০ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায় বিজিবি। হিলি, দিনাজপুর, ২০ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফও বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়েছে বিজিবিকে। আজ বুধবার বেলা ১১টার দিকে চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ শুভেচ্ছা বিনিময় করে।

বিজিবি সূত্র জানায়, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের বিজিবির পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর মিথিলেশ শেখরের হাতে মিষ্টি উপহার তুলে দেন। এ সময় বিএসএফ-ও বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে কুশল বিনিময় করে। এ সময় সেখানে উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকেরা উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসারসহ অধীনস্থ বিএসএফ ক্যাম্পগুলোর জন্য মোট ৮ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে।

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের জানান, ‘আজ বিজিবি দিবস। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৮ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এ সময় তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে দুই বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।’