বিজিবি-নাসাকা পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (নাসাকা) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের টেকনাফে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান। নাসাকার ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৫ নম্বর সেক্টরের ডেপুটি ডাইরেক্টর ইউ থেং মি। বৈঠক শেষে লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান জানান, বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ, মাদক পাচার ও উৎপাদন বন্ধ, মিয়ানমারের কারাগারে থাকা বাংলাদেশি বন্দীদের সাজা শেষ হওয়ার এক মাস আগেই অবহিত করা, বাংলাদেশি জেলেরা পথ হারিয়ে মিয়ানমারে ঢুকে পড়লে শিগগিরই ফেরত পাঠানো এবং তিন মাস অন্তর সেক্টর পর্যায়ে ও এক মাস অন্তর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।