বিজিবি-বিএসএফ ঊর্ধ্বতন পর্যায়ের সীমান্ত সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপমহাপরিচালক এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফ্রন্টিয়ার আইজি পর্যায়ের সীমান্ত সম্মেলন কাল সোমবার সিলেটে শুরু হচ্ছে। বিজিবি গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার দিনের সম্মেলনে বিজিবির উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে, বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ারের আইজি সুদেশ কুমার ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সিলেটের হোটেল রোজ ভিউতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনে সীমান্ত এলাকায় বিএসএফ নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর নির্বিচারে গুলি, হতাহত,আক্রমণ বা অপহরণ করা, বাংলাদেশিদের বিএসএফ কর্তৃক আটক ও গ্রেপ্তার, ভারত থেকে বাংলাদেশে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের চোরাচালান, সীমান্তের ১৫০ গজের মধ্যে একতরফাভাবে যেকোনো নির্মাণ, নদীর তীর সংরক্ষণকাজ-সংক্রান্ত প্রসঙ্গের পাশাপাশি পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।