বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিজিবির টহল ক্যাম্প স্থাপন করায় বিএসএফ তাতে বাধা দেয়। এ নিয়ে গত শনিবার বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। পরে উভয় দেশের জরিপকারক দিয়ে জমি মাপা হয় এবং টহল ক্যাম্পটি সরিয়ে নদীর পূর্বপাড়ে স্থাপন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেজে, গত শুক্রবার তেঁতুলিয়া খয়খাটপাড়া সীমান্তে ৪৪৭ নম্বর মেইন পিলারের ৪ সাব পিলার বরাবর মহানন্দা নদীর পশ্চিমপাড়ে বাংলাদেশি ৩৬ একর জমি থাকায় বিজিবির পক্ষে অস্থায়ী একটি টহল ক্যাম্প স্থাপন করা হয়। কিন্তু ভারতীয় ফাঁসিদেওয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা এতে বাধা দেন। পরে বিজিবি ক্যাম্পটি নদীর পূর্বপাড়ে সরিয়ে আনা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর এ টি এম নাজমুল হুদা প্রথম আলোকে জানান, আলোচনার মাধ্যমে জমি পরিমাপের পর বিষয়টির সুরাহা হয়েছে।