বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাল্লা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার ও ৪৬ বিজিবি উপ-অধিনায়ক মেজর জোবায়ের আহম্মেদ সিদ্দিকী সহ ১০ সদস্যের প্রতিনিধিদল। আর ভারতের প্রতিনিধিদলে ছিলেন ১০ বিএসএফ এর অধিনায়ক এ কে বিদার্থীসহ ১০ জন। বৈঠকে ভারতের দখলে থাকা বাংলাদেশের ২৯ একর ভূমি ফেরত পাওয়ার বিষয়টি উপস্থাপন করা হয়। l