বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তে চোরাচালান ও মানুষ পাচার রোধ এবং ভূমিসংক্রান্ত বিরোধের সমাধানের বিষয় নিয়ে গতকাল সোমবার নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের ৫৮ ব্যাটালিয়নের (জলপাইগুড়ি) আমন্ত্রণে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক হয়। সীমান্তের ৭৮২ নম্বর প্রধান পিলার এলাকায় বেলা ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় বৈঠক শেষ হয়। পতাকা বৈঠকে বিএসএফের ৫৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সঞ্জীব সিং এবং ৭ বিজিবি নীলফামারীর অধিনায়ক লে. কর্নেল আনিছুর রহমান নিজ নিজ দেশের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।